মামদানি আংটির রহস্য

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual5 Ad Code

নিউইয়র্ক অফিস: নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বদলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের দৃশ্যপট। ৩৪ বছর বয়সী মামদানি নির্বাচনী প্রচারণায়
যতটা ‘ইনফরমাল’ ছিলেন, স্টাইলের দিক দিয়ে ছিলেন বেশ ‘ফরমাল’। ডিজে পার্টি থেকে শুরু করে মেয়র-ডিবেট, সব জায়গায়ই তাঁকে দেখা গেছে কোট-
টাই-প্যান্টে। কিন্তু এর মাঝেই সাড়া ফেলেছে তাঁর হাতের আংটি। দুই হাতে তিনটি আংটি পরেন তিনি। কিন্তু কেন? মামদানির ডান হাতে দেখা যায় দুটি আংটি, বাঁ হাতে একটি। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর পারিবারিক স্মৃতি। ২০১৩ সাল থেকে আংটি পরা শুরু করেন মামদানি। ডান হাতের তর্জনীতে যে আংটিটি পরেন, তা পেয়েছেন তাঁর দাদার কাছ থেকে।

Manual4 Ad Code

২০০৭ সালে সিরিয়া থেকে আংটিটি কিনেছিলেন তাঁর দাদা। ২০১৩ সালে দাদার মৃত্যুর পর থেকে সেই আংটি পরেন মামদানি। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘এই আংটির সঙ্গে আমার দাদার দোয়া আছে। পরে থাকলে মনে হয় দাদা আমার আশপাশেই আছেন।’মামদানির ডান হাতের অনামিকায় আছে দ্বিতীয় আংটিটি। তাঁর স্ত্রী রমা দুওয়াজির দেওয়া উপহার। অবশ্য যখন দিয়েছিলেন, তখনো স্ত্রী হয়ে ওঠেননি। তিউনিসিয়া ভ্রমণে গিয়ে মামদানির জন্য এই আংটি কিনে আনেন রমা। প্রেমিকা রমার দেওয়া আংটি তখন থেকেই মামদানির সঙ্গী। বাঁ হাতের অনামিকায় থাকা তৃতীয় আংটিটি মামদানির বাগদানের আংটি। প্রায় চার বছর প্রেম করার পর, ২০২৫ সালের শুরুতে বিয়ে করেন জোহরান মামদানি ও রমা দুওয়াজি। মামদানির নির্বাচনী প্রচারণায় দারুণ ভূমিকা রেখেছেন আঁকিয়ে ও অ্যানিমেটর রমা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code