নিউইয়র্কের মামলার তদন্ত শুরু ট্রাম্পের বিরুদ্ধে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে আগে থেকেই চলমান অপরাধ তদন্ত নড়াচড়া শুরু করেছে। এ ছাড়ার তার বিরুদ্ধে একাধিক নারীর মামলা ঝুলে আছে। নতুন করে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেখানে নির্বাচন কর্মকর্তাকে ফোন করে ভোটের ফল পাল্টে দেওয়ার যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন, সেই অভিযোগের তদন্ত এখন গতি পাচ্ছে।

Manual6 Ad Code

জর্জিয়ার ফুলটন কাউন্টির অ্যাটর্নি জেনারেল ফেনি উইলস বলেন, তদন্তের মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

Manual7 Ad Code

নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য কোনো নির্দেশ বা চেষ্টার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সামাজিক বা অন্য কোনো অবস্থান বিবেচনা না করেই মামলা পরিচালিত হবে। মার্চের মধ্যেই জর্জিয়ার তদন্তের ফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক লেনদেন, কর ফাঁকি দেওয়ার জন্য হিসাব বিবরণীতে গরমিলের তদন্ত চলছে। অভিশংসন আদালতে অব্যাহতি পেলেও ওয়াশিংটন ডিসির স্থানীয় আইনে ট্রাম্প অভিযুক্ত হতে পারেন।

Manual2 Ad Code

ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল কার্ল রেসাইন সতর্ক করে বলেন, ফেডারেল তদন্তে সাবেক প্রেসিডেন্ট স্থানীয় আইনে অভিযুক্ত হতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code