মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে অরুণাচলে চীনের গ্রাম বানানোর তথ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

অরুণাচল সীমান্তে চীন একটি গ্রাম বানিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্টে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্টে চীনের সামরিক প্রস্তুতি ও ভূমি আগ্রাসন নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিগগিরই মার্কিন কংগ্রেসে জমা দেওয়া হবে ওই রিপোর্ট। রিপোর্টে অরুণাচলে চীনের গ্রাম তৈরির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তবে শুধু ভারতের জমিতে নয় চীন তিব্বতের অংশও দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

Manual4 Ad Code

রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের কোনো এক সময় গ্রামটি তৈরি করা হয়েছে। চীনের স্বায়ত্বশাসিত তিব্বতের অংশ এবং অরুণাচলের পূর্বাঞ্চলের বিতর্কিত জমিতে গ্রাম বানিয়েছে চীন। গ্রামটিতে অন্তত একশটি বাড়ি রয়েছে।

অসামরিক কাজেই গ্রামটি ব্যবহার হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে। সারি চু নদীর তীরে অরুণাচলের সুবনসিরি জেলার একটি অংশে গ্রামটি বানিয়েছে চীন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এখনও গ্রামটিতে উন্নয়নের কাজ চলছে। এই অঞ্চলে আগে চীনের একটি চেকপোস্ট ছিল বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code