মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

“ইকরা ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট” এর ব্যবস্থাপনা পরিচালক ও “সু-মাষ্টার ফুটওয়্যার লিমিটেড” এর পরিচালক মো. মোবারক ইসলাম (মস্তো মিয়া)’র বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন পত্রিকায় ও টিভিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মোবারক ইসলামের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইকরা ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট এর সামনে ভাগলপুর সরারচর পাকা রাস্তায় দাড়িয়ে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

Manual3 Ad Code

মানববন্ধনে অংশগ্রহণ করে বাজিতপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ মিয়া, বাজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, সরারচর ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, স্থানীয় ভাগলপুরের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, কুলিয়ারচর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবু ফয়েজ, রামদী ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদ, বিশিষ্ট সমাজ সেবক নিদু মিয়া প্রধান, রেদোয়ান ইসলাম, রোমান ইসলামসহ ইকরা ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট ও সু-মাষ্টার ফুটওয়্যার লিমিটেড এর কর্মকর্তা কর্মচারী ও এলাকার শত শত মানুষ।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা ভাগলপুরের কৃতি সন্তান ইকরা ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক ও সু-মাষ্টার ফুটওয়্যার লিমিটেড এর পরিচালক মো. মোবারক ইসলাম (মস্তো মিয়া) সহ ১৩ জনের বিরুদ্ধে মো. নূরুজ্জামান রুহেল (৪৮) কর্তৃক গত ১২ সেপ্টেম্বর বাজিতপুর থানায় দায়ের করা মামলা নং- ০৭ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বলেন, বিশিষ্ট সমাজ সেবক এবং অর্থনীতিতে বৈদেশীক মুদ্রা অর্জনকারী মো. মোবারক ইসলাম (মস্তো মিয়া) একজন সুনামধন্য শিল্পপতি। তার দ্বারা মারামারি কিংবা চুরি ও কাউকে ভয়ভীতি প্রদর্শন করা কোন মতেই সম্ভব নয়। তাকে জড়িয়ে পত্রিকায় ও টিভিতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ অপপ্রচারের মদদদাতা ও পরিকল্পনাকারী আমিনুল ইসলাম লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code