মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ইসরায়েলের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :অধিকৃত পূর্ব জেরুজালেমে প্রভাব বাড়ানোর লক্ষ্যে একটি বাজেট পরিকল্পনা উন্মোচন করেছে ইসরায়েলি সরকার। তেল আবিবের দাবি, এতে আগামী পাঁচ বছরে জেরুজালেমের চেহারা বদলে যাবে।

ইসরায়েল সরকার রবিবার বিবৃতিতে জানায়, ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে বিনিয়োগের জন্য ৩.২ বিলিয়ন ইসরায়েলি শেকেল (৮৪৩ মিলিয়ন ডলার) বাজেট বরাদ্দ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক বৈষম্য দূর করার পাশাপাশি অধিকৃত পূর্ব জেরুজালেমে অর্থনৈতিক উন্নয়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এই পরিকল্পনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘সিদ্ধান্তটি জেরুজালেমের চেহারা বদলে দেবে। এতে হাই স্কুলের ডিপ্লোমাধারীর সংখ্যা বাড়বে।’

Manual2 Ad Code

ফিলিস্তিনি পাঠ্যক্রমকে বলা হয় তাওজিহি। পূর্ব জেরুজালেমের স্কুলে তা অনুসরণ করা হয়। তবে তেল আবিব চায়, শিক্ষার্থীদের ইসরায়েলের পাঠ্যক্রম পড়ানো হোক।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code