মিশর উপকূলে সাবমেরিন ডুবে সলিল সমাধি ৬ পর্যটকের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : সাবমেরিন চড়তে গিয়ে বিপত্তি। মিশরের রাজধানী কায়রোর উপকূলে লোহিত সাগরে সাবমেরিন ডুবে সলিল সমাধি ঘটেছে ছয় পর্যটকের। ২৯ পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। তার মধ্যে ৯ জনের অবস্থা সঙ্কটজনক। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) হুড়গাডা পুরসভার তরফে এ কথা জানানো হয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিহত সকল পর্যটক রুশ নাগরিক বলে জানিয়েছে হুড়গাড়ার রাশিয়ান কনস্যুলেট। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, মিশরের লোহিত সাগরের রিসর্ট হুড়গাড়ার কাছে পর্যটকদের জন্য সাবমেরিনে ভ্রমণের সুযোগ করে দেয় সিনবাদ সাবমেরিনস নামে একটি সংস্থা। পানির ২৫ মিটার নিচে যাওয়ার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে অনেকেই সাবমেরিনে চাপেন।

গতকাল বুধবারই হুড়গাড়ার ম্যারিয়ট হোটেল কাছে ৪৫ বিদেশি পর্যটককে নিয়ে পানির তলায় ডুব দিয়েছিল সাবমেরিনটি। কিন্তু খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার সন্মুখীন হয়। আচমকাই ডুবে যায় সাবমেরিনটি। বিপদ সঙ্কেত পাওয়ার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকারীরা। ২৯ জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। বাকি ৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজন নিখোষজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চলছে।

Manual6 Ad Code

লোহিত সাগর গভর্নরেটের কার্যালয়ের তরফে জানানো হয়েছে ‘মৃতদের সকলেই বিদেশি নাগরিক। আহতদের উদ্ধার করে শহরের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে সাবমেরিন পরিচালনাকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই অঞ্চলে সংঘাতের ঝুঁকির কারণে অনেক পর্যটন সংস্থা লোহিত সাগরে ভ্রমণ বন্ধ করে দিয়েছে অথবা সীমিত করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code