মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াল দুই সিনেমা

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

এবারের কোরবানির ঈদে এক ডজন নির্মাতা তাঁদের সিনেমা মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন। তবে, ঈদের সাত দিন বাকি থাকতে মুক্তির মিছিল থেকে সরে গেল দুটি সিনেমা। এগুলো হলো ফরহাদ হোসেনের ‘নাদান’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’।

Manual5 Ad Code

২১ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয় শিরোনাম সিনেমার। ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা যায় নিরবকে। তাঁর চরিত্রের নাম ইব্রাহিম। তবে কিছু অংশের শুটিং বাকি থাকায় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বাতিল করা করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিরব।

নিরব বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসতে চাই। কারণ, শিরোনামের গল্পটা খুব শক্তিশালী।’

শিরোনামে নিরবের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি। আরও অভিনয় করছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

Manual4 Ad Code

অন্যদিকে, কারিগরি ঝামেলার কারণে ঈদে মুক্তি দেওয়া যাচ্ছে না নাদান। বিষয়টি নিশ্চিত করে সিনেমার অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে এই ঈদে আসছে না নাদান। যাঁরা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাব।’

Manual3 Ad Code

নাদান ফরহাদ হোসেনের প্রথম সিনেমা। ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল নাদানের। এতে আরও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code