মেসিদের অভিনন্দন জানালেন রোনালদো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফাইনালের আগেই ব্রাজিল কিংবদন্তি রোনালদো রোজারিও বলেছিলেন, ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখা সুখকর হবে না। তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চাই।

Manual3 Ad Code

তার কথা সত্যি হয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই তো মেসিকে অভিনন্দন জানাতে ভুলেননি।
টুইটারে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

Manual8 Ad Code

দ্যা ফেনোমেনন বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবল নিয়ে লড়াই থাকলেও ব্রাজিলের অনেক মানুষ মেসির জন্য গলা ফাটিয়েছে। ফুটবলের অন্যতম সেরা প্লেয়ারের হাতে এত দিন বিশ্বকাপ ট্রফিটা ছিল না। সেটা এ বার পূর্ণ হলো। একটা বৃত্ত সম্পূর্ণ হলো।’

Manual7 Ad Code

ম্যারাডোনার প্রসঙ্গ টেনে রোনালদো লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, ম্যারাডোনা স্বর্গে উল্লাস করছে। ও আজ সব থেকে খুশি। সেই সঙ্গে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে মেসিকে শুভেচ্ছা জানিয়েছে। তোমাকে অভিনন্দন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code