মেহেরপুরে শীত জেঁকে বসেছে : তীব্র ঠান্ডায় জনজীবন অতিষ্ঠ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মুজিবনগর (মেহেরপুর)
মেহেরপুরেও শীত জেঁকে বসেছে। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জন-জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারপরও বেলা ১২ টার আগে সূর্য্যি মামার দেখা মিলছেনা। গত তিনদিনের ঠান্ডায় গরীব শ্রেণির মানুষের কষ্ঠের সীমা নেই। সবচেয়ে বেশী কষ্ঠের মধ্যে আছে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষেরা। সকাল সকাল ঘুম থেকে উঠে খড়-কুড়ো জ¦ালিয়ে শরীর তাপিয়ে নিচ্ছে অনেকে। চা পানের মাধ্যমে একটু প্রশান্তির জন্য চায়ের দোকানে ভীড় জমে থাকছে। গরীব মানুষ ফুটপথের পুরাতন কাপড়ের দোকানগুলো থেকে পুরাতন কাপড় কিনছে। গবাদী পশুদেরও কষ্ঠের সীমা নেয়। ছাগল-গরুর গায়ে ছালা-বস্তা জড়িয়ে রাখছে কৃষক।
এদিকে গত তিন দিনে মেহেরপুর, মুজিবনগর-চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code