অসহায়দের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা দিলেন কুমারখালীর মুক্তিযোদ্ধারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুষ্টিয়া :
কুষ্টিয়ায় করোনা পরিস্থিতে কর্মহীন অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে নগদ অর্থ দিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমারখালী উপজেলার ৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা মিলে আনুষ্ঠানিকভাবে নিজেদের মুক্তিযোদ্ধা ভাতার ১ লাখ ৩০ হাজার টাকা কুষ্টিয়া জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেন। এই টাকা দিয়ে জেলা প্রশাসক অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেবেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে এসময় নগদ অর্থ সহায়তা দেওয়া পান্টি, চাঁদপুর, চাপড়া, বাগুলাট ও যদুবয়রা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধারা বলেন, দেশের যে কোন দূর্যোগে তারা স্বাধীনতা যুদ্ধের মতই মোকাবেলা করবেন। জেলা প্রশাসক বলেন, চলমান অবস্থায় আমরা জাকাতের টাকাও অসহায়দের মাঝে বিলিয়ে দেবার অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code