মোস্তাফিজকে নিয়েই ব্যাটিংয়ে দিল্লি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : লিগে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যায় টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লখণৌ সুপার জায়ান্টস।

প্রথম দুই ম্যাচের প্রথমটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে নবাগত দল গুজরাট টাইটানসের কাছে হেরে যায় ১৪ রানে।

Manual1 Ad Code

দল হারলেও দিল্লির হয়ে দুর্দান্ত বোলিং করেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সবচেয়ে কম ইকোনমিতে বোলিং করে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

Manual2 Ad Code

গত ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আরেক নতুন দল লখণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও একাদশে সুযোগ মিলেছে তার। দিল্লির একাদশে মোস্তাফিজের সঙ্গে বাকি দুই বিদেশি ডেভিড ওয়ার্নার ও এনরিক নরকিয়া যুক্ত হয়েছেন। যারা খেলতে পারেননি গত দুই ম্যাচে।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক ও অধিনায়ক), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও অ্যানরিক নরকিয়া।

Manual6 Ad Code

লখনৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), এভিন লুইস, দীপক হুদা, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই ও আভেশ খান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code