মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪২৯ উদযাপন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলা নতুন বছর ১৪২৯ সাল উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল ) পহেলা বৈশাখ সকাল সাড়ে ১১টায় ‘ঐ নূতনের কেতন ওড়ে’ ¯েøাগানকে নিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, মেয়র মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার নাসির রিকাবদার,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন অডিটরিয়ামে বর্ষবরণ ১৪২৯ এর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code