নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নবীগঞ্জ(হবিগঞ্জ):
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমপর গ্রামের এক প্রবাসী বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির মালিক নুরুল শাহ জানান, আমাদের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন পূর্বে আমার ভাই পরিবার নিয়ে লন্ডন থেকে বাড়িতে এসেছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষাধিক টাকা, ৩৫ ভড়ি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে গেছে।
এসময় ডাকাতদলের হামলায় নুরুল শাহ (৩৮), ও তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। এসময় লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশি জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা প্রচার করতে থাকে এরই মধ্যে ডাকাতদল পালিয়ে যায়।

Manual2 Ad Code

ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code