ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পক্ষ থেকে বেলকুচিতে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আব্দুস ছামাদ খান,চৌহালী(সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

Manual1 Ad Code

করোনাভাইরাসঃ  বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অসহায় ও অস্বচ্ছল দরিদ্র মানুষ। তাদের কাছে পৌছে দিলেন দেশের এই ক্লান্তি লগ্নে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পক্ষ থেকে খাদ্য সামগ্রী।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপেজলা সদরে  আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে করোনা দূর্যোগে হানিফ সংকেতের ইত্যাদির উদ্যোগে মামুন বিশ্বাসের নেতৃত্বে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা  নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, জহুরুল ইসলাম, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জল অধিকারী প্রমুখ।

ইত্যাদির উদ্যোগে এ কার্যক্রমে অংশ নিয়েছেন ইত্যাদিতে বিভিন্ন সময়ে প্রদর্শিত জনকল্যাণে নিয়োজিত বেশ ক’টি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। সেই ব্যক্তিদের কাতারে ইত্যাদিতে নির্বাচিত মামুন বিশ্বাস বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব  হানিফ সংকেত আমার ফেসবুকে সেবামূলক কার্যক্রমে মুগ্ধ হয়ে আমাকে ইত্যাদিতে দেখিয়েছিলেন। জনাব হানিফ সংকেত ইত্যাদি পরিবারের পক্ষ থেকে আমার মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরনের ব্যাবস্হা করা হয়। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code