যুক্তরাজ্যের নতুন লর্ড চ্যান্সেলরের ভিন্ন চ্যালেঞ্জ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস:

Manual3 Ad Code

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় এবারই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মুসলিম নারী ব্যারিস্টার শাবানা মাহমুদ। সোমবার লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসে আইন ও বিচার বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ পবিত্র কুরআন নিয়ে শপথ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে শাবানা মাহমুদ বলেন, এই দায়িত্ব একই সঙ্গে সৌভাগ্য ও বোঝা। এই দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বার খুলে দেবে, আমিই প্রথম লর্ড চ্যান্সেলর যে উর্দু বলতে পারে।

৪৩ বছর বয়সী লেবার পার্টির এই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ খবরটি শেয়ার করে লিখেছেন, আজ আমি লর্ড চ্যান্সেলর হিসাবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি, আমাদের স্বাধীন বিচার বিভাগকে হস্তক্ষেপ এবং অযৌক্তিক চাপ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি।
এর আগে বৃটিশ মন্ত্রিপরিষদে কোনো মুসলিম নারী ঠাঁই পাননি। তার এই দায়িত্বে এর আগে একজনমাত্র নারী দায়িত্বে এসেছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শাবানা মাহমুদের জন্ম ১৯৮০ সালের ১৭ই সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে। তার পিতা মাহমুদ আহমেদ এবং মাতা জুবাইদা আহমেদ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code