

মেলান্দহ (জামালপুর) :
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের নাগরিক, জামালপুর জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মমতাজ খন্দকার ছায়াকে সভাপতি এবং এসএম রুহুল আমিন রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১০ জুন সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ৭জুন ভার্চুয়াল মিটিংএর মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ১০ জুন সন্ধ্যায় সাংগঠনিক নিয়মে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি প্রকাশ করেছে। কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি সৈয়দ হাবিবুল্লাহ শেরই জামান, তৌহিদ নেওয়াজ সুবিন, শরিফ রহমান, ইসরাত জাহান পপি, ওবায়দুল্লাহ ওবায়েদ, আহমেদ হাসান।
যুগ্ম সম্পাদক শাহনাজ লাজু, মাহমুদা মিরা, নাসির আহমেদ, সহকারি সম্পাদক ইসলাম খান টিপু, ফারহানা ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আঞ্জুম কবির পরাগ, সহসাংগঠনিক সম্পাদক মহিদুল হক মারুফ, কোষাধ্যক্ষ আবু আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক দিলশাদ রাজ্জাক পপি, যুগ্মমহিলা বিষয়ক সম্পাদক আফসানা খান শরমি, দপ্তর সম্পাদক মুকুল আনছারী, ক্রীড়া সম্পাদক ছামিউল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারহানা লেমন, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবুদেব সাহা রনি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারজানা আঞ্জুম, যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লাকী আঞ্জুম।
কার্যকরি সদস্যরা হলেন-মীর মিতু জেসমিন, জাকারিয়া সুলতানা, ডাক্তার মাসুদা মিশু, আমরিন কাজী। এ ছাড়াও ১০ সদস্যের উপদেষ্টা সদস্যরা হলেন-এডভোকেট মোস্তাফিজুর রহমান, ফরিদা মিত্রা, শাহীন আহম্মেদ, আব্দুল ওয়াহিদ রিপন, কেরামত আলী, মোঃ হামজা, মুখলেসুর রহমান, লিয়াকত হোসাইন, সাহিদুর রহমান, রিপন তালুকদার, ইকবাল আনছারী।
উল্লেখ্য, এই কমিটির মধ্যে আছেন জামালপুর জেলার মেলান্দহের দুরমুঠের বাসিন্দা ইউকে জামালপুর সমিতির সহসভাপতি তৌহিদ নেওয়াজ সুবিন এবং প্রচার সম্পাদক মেহিদী হাসানের বাড়ি কামদেববাড়িতে। এলাকায় সুবিনের যত পরিচিতি আছে, তার চেয়ে বেশি পরিচিতি আছে তার ভাই সাংবাদিক শাহনেওয়াজ খান শাহীনের।
শাহীন বাংলাদেশের বহুল প্রচারিত প্রথম আলোর প্রতিষ্ঠালগ্নে সহকারি সম্পাদক হিসেবে যোগদান করেন। এ ছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভি, বিডিনিউজ২৪.কম, আজকের কাগজ, বাংলাবাজার, মানবকণ্ঠ, রাইজিংবিডিসহ বহু মিডিয়াতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক খোলাকাগজের মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শাহীন একজন উ”ুমানের সঙ্গীত শিল্পী এবং ছিলকি লেখক। কুলিয়ার বুছা বয়াতী শাহীনের লেখা ছিলকি নিয়ে বিভিন্ন এলাকায় জারিগান সাজাতেন। এতেই শেষনয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বিবিসির সাংবাদিক মার্কটালির সাথেও বহু অভিজ্ঞতা বিনিময় করেছেন।
অপরদিকে মেহেদী হাসান মেলান্দহ উপজেলা তথা সারাদেশের গর্ব। মেহেদী হাসান মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা শিশু সাংবাদিক। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক সচিত্র সাংবাদিক পত্রিকার মধ্য দিয়ে শিশু বিষয়ক লেখালেখি হাতেখড়ি। এরপর শিশু বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল হ্যালো ডটকম, ৫২ ডটকম-এ কাজ করেছেন। শিশু বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল কিশোর ডটকমের সম্পাদক-প্রকাশক জাহিদ ফয়সালের সাথেও কাজ করেছেন। মেহেদী হাসানের লেখা প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে। এতেই শেষনয়, মেহেদী হাসান এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা হাঁটি, সৈকত সাহিত্য সংসদ, পরিবেশ ও বিজ্ঞান ক্লাবের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেন।
তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারি মেহেদী হাসান স্কাউটসের পত্রিকা মাসিক অগ্রদূতের সহকারি সম্পাদক ছিলেন। তিনি স্কাউটস-রোভার স্কাউটস’র বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আরব আমিরাত, ভারত, নেপাল, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশের শিশু-কিশোর স্কাউটসদের প্রশিক্ষক এবং বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বহুদেশ ভ্রমন করেছেন। এ ছাড়াও স্কাউটস-রোভার স্কাউটস হিসেবে মেহেদী হাসান মার্কিন শিশু-কিশোরদের স্কাউটস প্রশিক্ষণে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এবং প্রশিক্ষক ছিলেন। তিনি বেশ কিছুদিন লন্ডনের চ্যারিটেবল কাজও করেছেন।
বর্তমানে মেহেদী হাসান বাংলাদেশের একমাত্র নাগরিক হিসেবে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ নৌবাহিনীর ১০ সপ্তাহের প্রশিক্ষণে মেহেদী হাসান শীর্ষস্থান অধিকার করেছেন। মেহেদী হাসানের এই সফলতার খবরাখবর আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় আসে। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি জামালপুর জেলাবাসির পক্ষ থেকে মেহেদী হাসানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং ইউকে জামালপুর সমিতির সকলকেই আন্তরিক অভিনন্দন।