যুক্তরাষ্ট্রের পর দুই দেশের আকাশে চীনা গোয়েন্দা বেলুন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেলো চীনের গোয়েন্দা বেলুন। বিষয়টি নিশ্চিত করে জাপান বলেছে, ভবিষ্যতে এমন বেলুন আবার নজরে এলে তা ভূ-পাতিত করার জন্য দেশটি প্রস্তুত।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, ‘নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।’

Manual2 Ad Code

সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি, তবে তা প্রকাশ করেননি তখন।

Manual6 Ad Code

বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইওয়ানের সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির এই প্রমাণ নিয়ে কোনও মন্তব্য করেনি চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code