যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তাতিন ভরোনতসভ এ হুশিয়ারি দেন। খবর রয়টার্সের। তিনি বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার ওপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য হবে খুবই বিপজ্জনক একটি কৌশল।
জাতিসংঘকে উদ্দেশ্য করে ভরোনতসভ বলেন, পশ্চিমাদের মদদে ইউক্রেন আমাদের আধা-বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা করছে। স্যাটেলাইট ব্যবহার করে এ ধরনের পরিকল্পনা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও উসকে দেবে।

Manual7 Ad Code

জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সশস্ত্র সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক ও বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলো সম্পৃক্ত করার বিষয়ে সতর্ক করছি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code