যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, হামলাকারীর আত্মহত্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পরে হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, আহতদের মধ্যে একজনের সার্জারি করতে হয়েছে এবং অপর একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

পুলিশ ঘটনার পর দ্রুত সময়ে ক্রগার গ্রোসারি শপে হাজির হয়।

Manual6 Ad Code

কলিয়েরভিলের পুলিশপ্রধান ডেল লেন বলেন, আমরা ফ্রিজের মধ্যে ও তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা মানুষকে পেয়েছি। এটি কলিয়েরভিলের ইতিহাসের সবচেয়ে ‘আতঙ্কজনক ঘটনা’।

লেন বলেন, ঘটনার সময় ওই স্টোরে ৪৪ কর্মী এবং অসংখ্য ক্রেতা ছিলেন।

Manual3 Ad Code

ক্রগারের মুখপাত্র তেরেসা ডিকারসন বলেন, কলিয়েরভিলের ওই স্টোর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code