যুক্তরাষ্ট্রে করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি বাতিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্সি-ক্লোরোকুইন ব্যবহারের অনুমতি বাতিল করেছে। ওই বিভাগের প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন বলেছেন, নতুন গবেষণায় দেখা গেছে করোনায় জরুরি চিকিৎসার ক্ষেত্রে হাইড্রোক্সি-ক্লোরোকুইন সফল নয়। সম্প্রতি মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজনে ওই ওষুধ ব্যবহারের অনুমতি দেয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটি ব্যবহারের পক্ষে মত দেন। হাইড্রক্সিক্লোরোকুইন তিনি নিজেও সেবন করছেন বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code