যুবলীগের সমাবেশ: রাজধানীতে থাকবে বাইরের গাড়ির চাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শুক্রবার (১১ নভেম্বর)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই সমাবেশে উপস্থিত হয়ে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান। যেখানে অন্তত ১০ লাখ লোক জড়ো করার ঘোষণা দিয়েছে যুবলীগ। সারা দেশ থেকে সংগঠনটির অনুসারীরা অংশ নেবেন সমাবেশে। নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশে আসবেন বলে রাজধানীতে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাবেশের কারণে নগরবাসীকে চলাচলে যেন কোনও ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বিষয়টি সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও নতুন করে ঠিক করা হয়েছে।

Manual8 Ad Code

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মনে করছেন, শুক্রবার রাজধানীতে ঢাকার বাইরের গাড়ির চাপ থাকার কারণে বিশেষ প্রয়োজনে সড়ক ব্যবহার করা নাগরিকদের জন্য ইতিবাচক।

Manual6 Ad Code

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, রোড ডাইভারশনের ভেতরে শুধু গ্রিন কার্ড (সবুজ কার্ড) ব্যবহৃত গাড়িগুলো প্রবেশ করতে পারবে। তাছাড়া ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের গাড়িগুলো বিভিন্ন জায়গায় পার্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেছে যুবলীগ। পরে বিকালে কোন কোন রুট ধরে সম্মেলনস্থলে প্রবেশ করতে হবে, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code