যৌনপল্লী শিশু অধিকার রক্ষায় অনুষ্ঠিত হলো চাইল্ড ক্লাবের নির্বাচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী):

Manual2 Ad Code

দেশের সর্ববৃহৎ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এবং পার্শ্ববর্তী এলাকার অবহেলিত শিশুদের সংগঠন চাইল্ড ক্লাব। বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে জাতীয় নির্বাচনের আদলেই সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ ক্লাবের ৭ম সাধারন নির্বাচন।
নির্বাচনে ক্লাবের ৫০৩ জন ভোটারের মধ্যে ৪৬৫ জন স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর আগে নির্বাচনী তফসিল ঘোষনা, প্রচার-প্রচারণাসহ সকল অনুসঙ্গই উপস্থিত ছিল এ নির্বাচনে। সংশ্লিষ্টদের আশা এই নির্বাচনের মাধ্যমে শিশুদের মধ্যে গণতাস্ত্রিক শিক্ষা বিকাশ লাভ করবে।
নির্বাচনে ৯টি পদে বিজয়ীরা হলো চেয়ারম্যান পদে লিজা আক্তার, ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম আক্তার, সাধারন সম্পাদক আলামিন বেপারী, সাংগঠনিক ঝুমুর আক্তার কোষাধ্যক্ষ পদে বাবলী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পূর্ণিমা আক্তার এবং কার্যকরী সদস্য পদে মো. সাকিব, বর্ষা আক্তার ও আসিফ মাহমুদ নির্বাচিত হয়।
ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলামিন বেপারী জানায়, আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার অসহায় শিশুদের পড়ালেখা নিশ্চিত করা, সুরক্ষা, বাল্য বিয়ে, পাচার, শিশু পতিতাবৃত্তিসহ সকল ধরণের নির্যাতন প্রতিরোধ ও সুষ্ঠু বিনোদন নিয়ে কাজ করে আসছি। সেই সাথে এভাবে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করি। আমরা আমাদের পাশে সরকার ও সেবা সংগঠনগুলোর সহযোগিতা কামনা করি।
নির্বাচনে ভোট গ্রহণের আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। চাইল্ড ক্লাবের বিদায়ী সভাপতি ফারহান আহমেদ ইয়াসিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম-বার), জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আলিমুর রেজা, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ।
অতিথিরা চাইল্ড ক্লাবের নির্বাচন ও তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code