রশিদ-ফারুকিদের নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: টেস্ট সিরিজে আফগান বোলিং আক্রমণ বাংলাদেশি ব্যাটারদের সেভাবে অস্বস্তিতে ফেলতে পারেনি। কিন্তু ওয়ানডে সিরিজে মুজিব উর রহমান, রশিদ খান ও ফজল হক ফারুকিরা কঠিন সময় দিয়েছে স্বাগতিকদের। শুক্রবার শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটে আফগানিস্তান নিশ্চিতভাবে ভয়ঙ্কর দল। আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন আফগানিস্তানের তিন বোলার। তারপরও নির্দিষ্ট কোনও খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাংলাদেশের। তারা মূলত নিজেদের পরিকল্পনাতেই অটুট থাকতে চাইছে।

Manual5 Ad Code

বলে রাখা ভালো বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক রশিদ খান বরাবরই সফল। এই লেগস্পিনারের বল ঠিকমতো বুঝতেই পারেন না বাংলাদেশের ব্যাটাররা। এছাড়া সাকিব-তামিমদের বিপক্ষে অফস্পিনার মুজিব উর রহমানও বেশ সফল। সাম্প্রতিক সময়ে আতঙ্কের নাম হয়ে উঠছেন পেসার ফজলহক ফারুকিও। তারপরও সাকিব বিশেষ কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘কোনও সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনও একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই দলীয়ভাবে যেন পারফর্ম করি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করবো।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code