রাউজানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: হুমকীর মূখে ব্রীজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

আমির হামজা. রাউজান।।
চট্টগ্রামের রাউজানের ডাবুয়া খাল থেকে ড্রেজার মেশিনে দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকীর মূখে পড়েছে কয়েকটি স্থানীয় ব্রীজ। ডাবুয়া খালের বৃক্ষভানু পুর হতে পৌর এলাকার জানালী হাট পষর্ন্ত পরিদর্শন কালে দেখা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী লোক অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। ডাবুয়া হাছানখীল এলাকার ডাবুয়া ব্রীজের গোড়ালীতে বসানো হয়েছে বালু উত্তোলনের ড্রেজার মেশিন। সেখানে মাত্রা অতিরিক্ত খনন করে বালু উত্তোলন করায় ব্রীজটি এখন ঝুৃঁকিপূর্ণ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন নামে দুই ব্যাক্তি যৌথ ভাবে অবৈধ বালু উত্তোননের সাথে জড়িত। স্থানীয় জহুর উদ্দিন ও বেলাল উদ্দিন নামে দুই ব্যাক্তি অভিযোগ করেছেন নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন বালু উত্তোলনের ফলে তার এক একর ফসলী জমি খালের ভাঙ্গনে পড়েছে। মোহাম্মদ খালেদ নামে একজন অভিযোগ করেছেন তার জায়গার উপর জোর পূর্বক বালু মহল সৃষ্টি করেছেন তারা। তার দাবি বালু মহালের জন্য তিনি দীর্ঘদিন ধরে তার জমিতে ফসল উৎপাদন করতে পারছেনা। একই ভাবে বৃক্ষভানু পুর, বাঁচা মিয়ার দোকান, চিকদাইর সসদ্বীপ পাড়া ও জানালীহাট সংলগ্ন ডাবুয়া খাল থেকে অবৈধ বালু উত্তোলন করছে দুবৃর্ত্তরা। ডাবুয়া খালে অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, ডাবুখালে কোন বালু মহালের ইজারা নেই। তবে আমি শুনেছি কিছু লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে যারা  জড়িত তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবেনা। আমরা দ্রুত অভিযান পরিচালনা করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code