রাঙ্গামাটি দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতামূলক প্রচার,প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন(রোমান), উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, রাঙ্গামাটির বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা,রাঙ্গামাটি কোতয়ালী থানার ইনচার্জ মো.কবির হোসেন,রাঙ্গামাটি সদর উপজেলার ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ,বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, মানুষ সেই পঞ্চাশ বছরের জায়গা থেকে অনেক আগে এগিয়ে এসেছে। পঞ্চাশ বছর আগে কিছু দালাল বিদেশে নিয়ে যাওয়ার জন্য এজেন্ট হিসেবে কাজ করতো। যা সাধারণত তাদের আদমবেপারি বলা হতো। তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে যেতো। যার কারণে তখনকার সময়ে বিদেশে যাওয়ার ব্যক্তির বিভিন্ন সমস্যায় পড়তে হতো। চাকরি হারাতে হতো। কিন্তু সেই আদমব্যবসা আর নেই বললেই চলে। বাংলাদেশ সরকার অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ সরকারি খরচে বিদেশ যাওয়ার সুবিধা পাওয়ার জন্য সরকার কাজ করছে। যা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাধ্যমে তা সম্ভব হচ্ছে।
তিনি আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাধ্যমে সরকারি খরচে বিদেশে যাওয়ার বিষয়টি অনেকে জানে না। গ্রামাঞ্চলসহ বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে জনসচেতনতামূলক প্রচার করতে হবে। তবে রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত রাঙ্গামাটি থেকে মোট কতজন বিদেশে গেছেন তা পরিসংখ্যানের মাধ্যেমে তালিকা করতে হবে। সঠিক পরিকল্পনা ও তথ্য থাকতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋনের জন্য কতজনে আবেদন করেছে এবং কতজনে পেয়েছে তার সঠিক তথ্য থাকতে হবে।
রাঙ্গামাটির বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় হতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আগে প্রয়োজন জনসচেতনতা সৃজন করা। জনগণকে সম্পৃক্ত না করলে কোনো উদ্যোগই সফল হয় না। নির্বাচনী ইশতেহার ২০১৮ ঘোষণাকালে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা গ্রহণ করা এবং উপজেলা হতে গড়ে একহাজার যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। দেশ থেকে বিদেশে গিয়ে চাকরি করার জন্য সম্পূর্ণ সরকারি খরচে জনবল নিতে সহযোগিতা দিচ্ছে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
তিনি আরো বলেন, রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত মোট ৫হাজার ৬৪জন বিদেশে গিয়েছেন। পরবর্তীতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৯হাজার ৩শ ৫৩ জন। পাশাপাশি রাঙ্গামাটির টিটিসি’তেও ২টি ভাষা শেখানো হচ্ছে। যা টিটিসি থেকে কারিগরি দক্ষতা অর্জন করেও বিদেশে যাওয়া সম্ভব। টিটিসি থেকে আজ পর্যন্ত ৪মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে গিয়েছে ৭জন। পরে যাচ্ছে ২২জন। এছাড়াও ২মাস প্রশিক্ষণ নিয়ে কোরিয়াতে গিয়েছে ৫জন। পরবর্তীতে যাবে ৬জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code