রাজধানীতে বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে

লেখক: Rumie
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:রাজধানীতে কাঁচাবাজারে এর প্রভাব দেখা গেছে। আগের তুলনায় বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রতিকেজি কাঁচামরিচ ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৭০ টাকা, পেঁপে ১০০ টাকা, বেগুন ৭০ টাকা, সজনে ১৪০ টাকা ও ধনিয়া পাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেবু হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।মুরগির বাজারে অবশ্য গত সপ্তাহের তুলনায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়; দেশি মুরগি ৭৪০ টাকা, সোনালি ৩৫০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকায়।অন্যদিকে জলাবদ্ধতার কারণে বাজার করতে এসে বাড়তি ভোগান্তির কথা জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে আসতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি বাড়তি দামও গুনতে হচ্ছে।বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষেত থেকে সবজি তোলা ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ কমে গেছে। এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচও বেড়েছে।এক সবজি বিক্রেতা বলেন, অনেক দূর-দূরান্ত থেকে পণ্য আসে। পাইকারিতেই বস্তায় ১০০ থেকে দেড়শো টাকা বেশি। পরিবহন খরচ বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হয়, বেশি দামে বিক্রি করতেও হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code