রাসেল শোনো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ 
নাজমুল হুদা

শেখ রাসেল শোনো,
তোমার চলে যাওয়ার এত বছর পরেও
আজও শুধু শত্রুতার জেরে
হিংসার বশে শত শিশু অকালে যাচ্ছে ঝরে!

Manual8 Ad Code

শেখ রাসেল জেনো,
এই বাংলায় এখনো রাজনীতির ছলে
উন্মত্ত মিছিলে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে
হাজারো কোমল মুখ পোড়ে কারখানার যাতাকলে
এখনো তারা অনিরাপদ অরক্ষিত ড্রেনে; ম্যানহোলে!

Manual3 Ad Code

শেখ রাসেল শুনে শিউরে উঠবে
এখনো এই সভ্য সমাজে
গ্যাসের ডগায় শিশুকে ফোলানো হয় বেলুনের মত!
বিকৃত যৌন লালসায়, অর্থহীন অস্ত্রের মহড়ায়
শিশুরা আজও নিষ্পেষিত।
এখনো থামেনি হারানোর হাহাকার, কমেনি ক্ষত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code