রায়পুরে এক বাড়ির ১৫ জন করোনায় আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

তাবারক হোসেন আজাদ,রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জন হলো।

ওই শিশুর সংস্পর্শে বৃহস্পতিবার ১২ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা সবাই উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের একই বাড়ির বাসিন্দা। শুক্রবার সকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন।

Manual2 Ad Code

তিনি জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌরশহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৪ মে তার করোনা পজিটিভ আসে। এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরো জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code