রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। আজ শনিবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৩ কোটি ডলার। এরপর ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ৫ কোটি ৯০ লাখ ডলার। ফলে দিন শেষে রিজার্ভ আরও কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ তারিখে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩০ বিলিয়নের নিচে নেমেছিল। গত ৯ মে পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ২৯.৭৮ বিলিয়ন ডলার। এরপর বিশ্বব্যাংকের বাজেটের ঋণ সহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার ঋণের টাকা রিজার্ভে যুক্ত হওয়ায় তা খানিকটা বেড়ে ১০ মে ৩০.৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলারের চাহিদা যতটা, সরবরাহ তার তুলনায় কম। তাই প্রতি দিন ডলার বিক্রি করে জোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কারণে রিজার্ভ কমে যাচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code