রিজার্ভ এখন ২৩.৫৭ বিলিয়ন ডলার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি মেনে প্রথমবাবের মতো রিজার্ভের হিসাব প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। এতে বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এতদিন যে পদ্ধতিতে হিসাব করে আসছে তাতে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

Manual5 Ad Code

আইএমএফের সদস্য দেশ হিসেবে বেশ আগ থেকে ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন (বিপিএম৬) ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করার পরামর্শ দিয়ে আসছে সংস্থাটি। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে এ পদ্ধতিতে হিসাব প্রকাশের সুপারিশ করা হয়। বারবার তা নাকচ করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে সংস্থাটি থেকে ৪৭০ কোটি ডলার ঋণ পাওয়ার আশ্বাসের পর এখন তাদের পদ্ধতি মেনে রিজার্ভের হিসাব প্রকাশ করা হলো।

Manual1 Ad Code

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এই হিসাব গ্রস রিজার্ভ হিসেবে বিবেচিত। আইএমএফের পদ্ধতির আলোকে এখান থেকে সরকারকে আগামী একবছরে যেসব দায় পরিশোধ করতে হবে তাসহ কিছু বিষয় বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব হবে। নিট রিজার্ভ শুধু আইএমএফকে দিলেও তা প্রকাশ করা হবে না বলে গত জুনে মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code