রুপপুর পারমাণবিক কেন্দ্রের যন্ত্রাংশ, চুল্লি ও জেনারেটর পৌঁছেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

মোংলা (বাগেরহাট) :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর মোংলা বন্দরে পৌঁছেছে। রাশিয়ান পতাকাবাহী এম,ভি ডাইসি নামক জাহাজটি রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে আমদানীকৃত ২ হাজার ৩শ ৫৫ মেট্টিক টনের ২শ ৭০ প্যাকেজ মেশিনারী পণ্য রয়েছে। বুধবার সকাল থেকে মোংলা বন্দরের জেটিতে ওইসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই তা সড়ক ও নদী পথে যেতে শুরু করে রুপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্দেশ্যে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, বহুকাঙ্খিত রুপপুর কেন্দ্র সচল হওয়ার জন্য যে সকল পণ্য আসার কথা ছিল সেগুলো মঙ্গলবার বন্দরে এসেছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব পণ্য নদী ও সড়ক পথে রুপপুর পৌঁছে যাবে। খালাসের সাথে সাথে সেগুলো সড়ক ও নদীতে পথে যেতে শুরুও করেছে। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্দর জেটিতে সংরক্ষণ করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code