রোজার প্রথম ১০ দিনে মসজিদে নববি পরিদর্শনে ১ কোটির বেশি মুসল্লি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পবিত্র নগরী মদিনায় বেড়েছে মুসল্লিদের সমাগম। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষ বলেছে, রমজানের প্রথম ১০ দিনে ১ কোটিরও বেশি দর্শনার্থী ভিড় করেছেন মসজিদে নববিতে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

Manual1 Ad Code

মক্কায় মুসলিম উম্মাহর পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ বা অন্য পবিত্র স্থানের উদ্দেশে যাত্রার পর অনেক মুসল্লিই প্রার্থনা এবং আল রাওদা আল শরিফা দেখার জন্য মসজিদে নববিতে ছুটে যান। সেখানে রয়েছে মহানবী (সা.)-এর রওজা শরিফ।

দর্শনার্থীদের জন্য মানসম্পন্ন অভিজ্ঞতা নিশ্চিত করে এই মসজিদ কর্তৃপক্ষ। তাদের পরিসংখ্যানে বলা হয়েছে, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন প্রার্থনাকারী ও দর্শনার্থীকে স্বাগত জানান হয়েছে মসজিদে নববিতে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন নবীজির (সা.) রওজা শরিফ পরিদর্শন করেছেন।

নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচি নির্ধারণ করেছে মসজিদ কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছে, ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী গত সপ্তাহে মসজিদ কর্তৃপক্ষের দেওয়া পরিষেবাগুলো থেকে উপকৃত হয়েছেন।

এ ছাড়া কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশিকা বিষয়ক পরিষেবাগুলো ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে উপকৃত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯৩ জন।

Manual1 Ad Code

এসবের সঙ্গে, জমজমের পানির ১ লাখ ৯৫ হাজার ৮০০টি বোতল সরবরাহ করা হয়েছে। রোজাদারদের জন্য মনোনীত মসজিদের করিডরে ২৯ লাখ ৮ হাজার ৫৩০টি ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code