রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ নিয়ে ভারতীয় বিমান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

বাংলা নউিজ ইউ এস এ ডেস্ক : মরক্কোর পর এবার রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ নিয়ে এলো ভারতীয় বিমান। ১৪ সেপ্টেম্বর দুপুর ১ টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করে ভারতীয় বিমানটি। চাল, ডাল, তেল, চিনি, লবণ, গুড়ো দুধ, বিস্কুট, নুডলস, সাবান ও মশারির ১৫ কেজি করে প্যাকেট করা ৫৩ টনের এই ত্রাণগুলো সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদেরকে বুঝিয়ে দেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান শিকদার, শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উয়িং কমান্ডার রিয়াজুল কবির প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান শিকদার জানান, ভারতীয় ত্রাণবাহী বিমানটিতে আসা ত্রান সামগ্রীগুলো দ্রুত কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাক্ষ্যংছড়ি এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে পাঠানো হবে। উল্লেখ্য ভারত রোহিঙ্গাদের জন্য মোট ৭ হাজার টন ত্রাণ পাঠানোর ঘোষনা দিয়েছে। তম্মধ্যে প্রথম দফায় ৫৩ টন ত্রাণ নিয়ে পৌছানো হয়েছে। বাকী ত্রাণও জাহাজ ও বিমানে পাঠাচ্ছে ভারত। এছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টা ২৫ মিনিটে মরক্কোর একটি বিমান রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আনাত বিমান বন্দরে পৌছেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code