রোয়াংছড়িতে চা চাষ সম্প্রসারণ করতে পারলে লাভবান হতে পারেন পার্বত্যবাসীরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

 

Manual2 Ad Code

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান):
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ চা বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসানের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী মধ্যে দিয়ে বাংলাদেশ অর্থকরি ফসল চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ দিনব্যাপী শীর্ষক কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ন সচিব গোলাম মাওলা বলেন পার্বত্য চট্টগ্রামে বান্দরবান,খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাগুলোতে চা চাষে উপযোগী একটি স্থান। যা পার্বত্য বাসিদের মধ্যে ক্ষুদ্র পর্যায়ের চা চাষের মাধ্যমে নিজেদের আর্থিকভাবে লাভবান হতে পারেন। উদ্বুদ্ধকরণে পাশাপাশি চা চাষিদের সুবিধার্থে ভুর্ত্তুকী ও প্রদান করা হয়। যাতে চা চাষিদের অসুবিধে না হয় ইতিমধ্যে বান্দরবানে সুয়ালক এলাকার চা কারখানা স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী ২০২০) আয়োজিত কর্মশালায় বাংলাদেশ চা বোর্ডে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুগ্ন সচিব ও বাংলাদেশ চা বোর্ডে সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো: গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যন চহ্লামং মারমা,তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,প্রকল্প পরিচালক মো: আমির হোসেন,মন্ত্রী প্রতিনিধি নেইতং বইতিং ,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অথুইমং মারমা,হবিবুন নেছা,বান্দরবানে চা চাষি কল্যাণ সমবায় সমিটি সহ সভাপতি মো: সানাউল্লাহ,ক্ষুদ্র পর্যায়ে চা চাষি জেহিন বম।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code