লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের গত মার্চ থেকে বন্ধ রয়েছে ব্রিটেনের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের পরিকল্পনা ছিল শিগগিরই বিদ্যালয়গুলোতে শিশুদের ফিরিয়ে আনার। বাস্তবতার নিরিখে এটি আর সম্ভব হচ্ছে না।

তাই শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে স্কুলগুলোকে আরও নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। স্কুলের প্রধান শিক্ষকরাও বলেছেন, প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার পার্লামেন্টে এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামসন নিশ্চিত করেছেন, জুলাইয়ে বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে চার সপ্তাহের জন্য সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার যে পরিকল্পনা নেয়া হয়েছিল তা আর এগুচ্ছে না।

Manual4 Ad Code

দেশটির হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুলগুলো সেপ্টেম্বরের আগে পুরোপুরি চালু করা সম্ভব নয়। তার এই ঘোষণার পর প্রাইমারি স্কুলের সকল ক্লাস চালু সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

 

উল্লেখ্য, মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকলেও ফ্রন্ট লাইন কর্মীদের সন্তানেরা স্কুলে যাওয়ার সুযোগ ছিল। আর গত ১ জুন থেকে রিসেপশন, ইয়ার ওয়ান ও ইয়ার সিক্সের শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সুযোগ পায়। যদিও বহু বাবা-মা তাদের সন্তানদের স্কুলে দিতে অনীহা প্রকাশ করেছেন।

এদিকে, পুরো ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবার বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের মৃত্যু হয়েছে। সোম ও রোববার ছিল ৭৭ জন, শনিবার ২০৪। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৮৮৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

 

Manual3 Ad Code

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৮৭ জন। গতকাল ছিল ১২০৫ জন। শনিবার ১৫৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ১৪০ জন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code