লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের ভার্চুয়াল প্রতিবাদ ও সংহতি সমাবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ১২ জন সদস্যের সদস্যপদ নবায়ন না করা এবং ৪ জন সদস্যের সদস্যপদ সম্পর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত না করে সেগুলো স্থগিত রাখার প্রতিবাদে এবং এই সদস্যদের সাথে পূর্ণ সংহতি প্রকাশের লক্ষ্যে প্রেস ক্লাব সদস্যদের এক ভার্চুয়াল প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৫ ডিসেম্বর (২০২১) শনিবার রাতে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা।

Manual4 Ad Code

সমাবেশে অংশগ্রহণকারীরা ক্লাবের দীর্ঘ দিনের এই সদস্যদের সদস্যপদ নবায়ন না করায়  নির্বাহি কমিটির পদক্ষেপের তীব্র নিন্দা করেন এবং একে ‘উদ্দেশ্যপ্রণোদিত‘ বলে আখ্যায়িত করেন। কোভিড-১৯-এর ভয়াবহ বিপর্যয়কাল অতিক্রান্ত হতে না হতেই ক্লাবের দীর্ঘ দিনের সদস্যদের প্রকারান্তরে ‘বহিষ্কারের‘ এই পদক্ষেপ শতাব্দীকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বৈশ্বিক বিপর্যয়ের এই সময়ে স্বাভাবিক ও প্রত্যাশিত মানবিকতা ও সংবেদনশীলতা সমুন্নত রাখেনি বলেও তাঁরা মত প্রকাশ করেন।

Manual8 Ad Code

ক্লাবে ‘বিভাজন‘ সৃষ্টির এই চেষ্টা ‘নজিরবিহীন‘ বলে উল্লেখ করে তাঁরা বলেন, সিকি শতাব্দীরও বেশি সময় ধরে ক্লাবে বিরাজমান সুষম ও ভারসাম্যমূলক পরিবেশ এ কারণে বিঘ্নিত হয়েছে, যা এদেশে মিডিয়া কর্মীদের পেশাগত ঐক্য হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং আমাদের কমিউনিটি-কাঠামোর ভিত্তিমূলে আঘাত হেনেছে। এই প্রতিবাদ ও সংহতি সমাবেশে সর্বসম্মতভাবে কয়েকটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code