লিবিয়ায় নৌকাডুবিতে ৩৩ বাংলাদেশিকে উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে গতকাল মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়া নৌবাহিনী। এছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

Manual1 Ad Code

বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

এদিকে নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি। আইওএমর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

Manual6 Ad Code

তিউনিশিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code