লোহাগাড়ায় এতিম ছাত্রদের শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন রাইট ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন এতিমখানার ৬০ জন এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) সকালে উত্তর চরম্বা ফকিন্নীর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির।
ট্রাস্টের অর্থ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার আউলিয়া প্রি ক্যাডেট ইন্স্টিটিটের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুস ছবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন হেলালী, রাইট ওয়েল ফোয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা এনামুল হক বিএসসি, লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উত্তর চরম্বা ফকিন্নীর পাড়া জামে মসজিদের খতিব ও খাদিজাতুল কোবরা (রা:) হেফজাখানা ও এতিমখানার প্রধান পরিচালক শাহজাহান আল হোসাইনী।
উপস্থিত ছিলেন খাদিজাতুল কোবরা (রা:) হেফজখানা ও এতিম খানার ভাইস প্রিন্সপল হাফেজ মাওলানা তৈয়বুল হক, সহকারী হাফেজ আমির হোসাইন, সংগঠনের প্রধান পৃষ্ট পোষক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিদওয়ানুল হক, লোহাগাড়া তরুণ ঐক্য পরিষদের সভাপতি মো: শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন, সমাজকর্মী তাজুল ইসলাম শিবলী, সংগঠনের সদস্য হ্নদয়, ইমন, শিফাত, মিজান, তামিম ও ওয়াজেদ প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code