শরীয়তপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

শরীয়তপুর :
ইংরেজী নববর্ষের শুরুতে ১জানুয়ারী দুপুর ১২টায় শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে রজনীগন্ধা ও গোলাপ ফুলের স্টীক দিয়ে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার শাওন। এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত শরীয়তপুর জেলার ইলেকট্রোনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক অংশ নেয়। এ ও মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, কেএম রায়হান কবীর সোহেল, কাজী নজরুল ইসলাম,আবুল বাশার, কাজী নাসির, কাজী মনির হোসেন,মফিজুর রহমানরিপন, নুওে আলম ফকির, মিজানুর রহমান, নাসির আহম্মেদ আলী সহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code