শিশুর আকিকা দিতে না পারলে গুনাহ হবে?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: শিশুদের আকিকা করা মুস্তাহাব। সন্তান জন্মের পর পশু জবাই দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে মূলত আকিকা বলে। হাদিস শরিফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে।

Manual3 Ad Code

আল্লাহর রাসুল (সা.)-কে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে, সে যেন তা পালন করে। ছেলের জন্য সমমানের দুইটি ছাগল। আর মেয়ের জন্য একটি।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯৬১)

Manual5 Ad Code

অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর (অর্থাৎ পশু যবাই কর) এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও। (বুখারি, হাদিস : ৫৪৭২)

কেউ যদি দরিদ্র হওয়ার কারণে আকিকা করার মতো সামর্থ্য না থাকে তাহলে কি এর কারণে কোনও গুনাহ হবে? বা শিশুর ওপর কি এর কোনও প্রভাব পড়বে?
এ বিষয়ে আলেমরা বলেন, আকিকা দেওয়া সুন্নত। সন্তান জন্মের ৭ম দিনে আকিকা দিতে হয়। তবে কেউ অসচ্ছল হওয়ার কারণে যদি আকিকা করতে পারে তাহলে এর কারণে কোনো গুনাহ হবে না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code