শেহনাজকে মনের কথা বললেন রাজকুমার!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। আলিয়া-রণবীরের পর কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন করণ-বিপাশা। ঘরে লক্ষ্মী আসছে বলি তারকাদের। এরই মাঝে রাজকুমার রাও বলে বসলেন, আমার যদি মেয়ে হয় তাহলে শেহনাজের মত হোক!

Manual4 Ad Code

তাহলে কি খুব শিগগির সুখবর শোনাতে চলেছেন রাজ এবং পত্রলেখা? এখনও সেই বিষয়ে কিছু না জানালেও হালকা আঁচ দিয়েছেন রাজকুমার। চ্যাট শো ‘দেশি ভাইবস উইথ শেহনাজ গিল’ অনুষ্ঠানে এসেই মুখ খুললেন রাজ। চারদিকে সুখবরের ছড়াছড়ি তাই নিজেকে সামলাতে না পেরে শেহনাজ জিজ্ঞেস করে বসলেন, আপনি কবে বাবা হচ্ছেন? যদিও এই প্রশ্নে কিছুটা অবাক রাজ। তাও স্বাভাবিকভাবেই প্রশ্নের মোকাবিলা করলেন। বললেন, ‘আমি কবে বাবা হচ্ছি? এটাতো আমার বাড়ির লোকেরা পর্যন্ত জিজ্ঞেস করে না।’

Manual2 Ad Code

কিন্তু শেহনাজ থামার পাত্র নন। এরপরেও তার উসখুস ভাব দেখেই মনের কথা সামনে আনলেন রাজকুমার। বললেন, ‘আমি সত্যিই নিজেও জানি না কবে বাবা হব। কারণ আমি মনেপ্রাণে নিজেই একটা বাচ্চা। তবে হ্যাঁ, আমার যদি কন্যাসন্তান হয় তাহলে যেন তোমার মত হয়। সুন্দর, মিষ্টি আর খুব সাধারণ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code