সমুদ্রের ওপর উড়ে বেড়াচ্ছেন পড়শী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

এন্টারটেইনমেন্ট ডেস্ক ::  সম্প্রতি কক্সবাজার বেড়াতে গিয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। সমুদ্র সৈকত খেকে লাইভে এসেছিলেন তিনি। সেখানে প্যারাসাইক্লিং করতে দেখা গেল তাকে। সমুদ্রের রাশি রাশি ঢেউয়ের উপর মেঘাচ্ছন্ন আকাশ। তার ভেতরেই উড়ে বেড়ালেন গায়িকা পড়শী।

প্যারাস্যুট নিয়ে আকাশে ঘুরে বেড়ানোর ইচ্ছাটা নাকি অনেক থেকেই মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন তিনি। কক্সবাজার বেড়াতে গিয়ে সেই ইচ্ছাটাই পূরণ করলেন। কথা বলতে বলতে প্যারাস্যুটের সামনে এসে দাঁড়ালেন, নিজেকে আটকে ফেললেন এরপর মুহূর্তের মধ্যেই আকাশে মিলিয়ে গেলেন। নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে সাগরের বড় বড় ঢেউ।

সব মিলিয়ে প্রথমবারের মতো অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এই গায়িকা। আকাশে ওড়ার আগেই পড়শী বলছিলেন, ‘আমাকে মনে হয় এলিয়েনের মতো লাগছে। আমি জানি না আমাকে কী পরানো হচ্ছে। প্যারাস্যুট নিয়ে অনেককে উড়তে দেখেছি। আজকে আমি প্রথম প্যারাসুটে উড়তে যাচ্ছি। সাগরের মাঝখানে আমি যদি পড়ে যাই তাহলে কিছুই করার থাকবে না।’

Manual1 Ad Code

বেশ থ্রিলিং অনুভূতি নিয়েই প্যারাসাইক্লিং করলেন পড়শী। আকাশে ঘুরে আবার ঠিক মতই নেমে এসেছেন সমদ্র পাড়ে।

Manual8 Ad Code

এদিকে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পড়শীল গাওয়া ‘আবাহন’ শিরোনামের একটি গানের ভিডিও। ‘কি এমন আবাহন তোর ছায়ায়, মানে না মন বারণ তোর পাড়ায়’ গানের এমন কথাগুলো লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি আর সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।

Manual6 Ad Code

গানের ভিডিওটি নির্মাণ হয়েছে হাবিব ওয়াহিদের এইচডব্লিউ প্রডাকশনের ব্যানারে। আর এটি প্রকাশ পেয়েছে তারই ইউটিউব চ্যানেলে। ভিডিওতে পড়শীর সাথে রয়েছেন হাবিব ওয়াহিদও।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code