সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার নজরে মুখ্যমন্ত্রী মমতার পরিবার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সম্পত্তি বৃদ্ধি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আয় বহির্ভূত সম্পত্তির হিসাব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সোমবার অরিজিৎ মজুমদার নামে জনৈক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপে চেয়ে মামলাকারী আইনজীবী আদালতে জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তার ছয় ভাই রয়েছেন। ১৯৯৭ সালে তিনি কংগ্রেস ছেড়ে এই তৃণমূল কংগ্রেস গঠন করেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code