সরকারি জমির বেদখল ও অপব্যবহার বন্ধ হোক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়:

সব শ্রেণির সরকারি জমির বাস্তব অবস্থান ও হিসাব বের করে ডিজিটাল ভূমি ভোটব্যাংক তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। জানা গেছে, চর ডেভেলপমেন্ট সেটেলমেন্ট প্রজেক্টের আওতায় এ সংক্রান্ত সফটওয়্যার তৈরির পাইলট কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি জমির বেদখল কিংবা অপব্যবহারের পথ বন্ধ হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, বিভিন্ন সময়ে দেশের নানা স্থানে সরকারি জমি দখল করে অনেক স্থাপনা, দোকানপাট, কলকারখানা নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। মূলত স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও অন্যান্য ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে সরকারি তথা খাস জমি দখল করে থাকেন। তাছাড়া উন্নয়নের নামেও অধিগ্রহণ ছাড়া অনেক জমি বেদখল হয়ে যায়। সরকারের সব শ্রেণির জমির ডিজিটাল ভোটব্যাংক তৈরি হলে ভূমি প্রশাসনের সব শ্রেণির পদস্থ কর্মকর্তারা ডেটাবেজে ঢুকে সরকারি জমির মালিকানা স্বত্ব যাচাই করতে পারবেন। ফলে কারও পক্ষে সরকারি জমি ব্যক্তির নামে নামজারি করার সুযোগ থাকবে না। আর এভাবেই বন্ধ হবে সরকারি জমি বেদখল হওয়ার সুযোগ। আমরা এ উদ্যোগের সফল বাস্তবায়ন প্রত্যাশা করি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code