যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা: লাভ কার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

সম্পাদকীয়: ২০২১ সাল বেইজিংয়ের জন্য একটি ভালো বছর হতে যাচ্ছে। চীনে কয়েক মাস ধরে করোনার সংক্রমণ যৎসামান্য। ফলে বাকি বিশ্ব যখন করোনা মহামারির সঙ্গে লড়ছে, তখন চীন তার অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি দীর্ঘদিনের ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে কাজ করছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান বিশৃঙ্খলা চীনের এই উদ্দেশ্য অর্জনের বিষয়টিকে সম্ভব করে তুলছে। তবে এবারের নির্বাচনে পরাজয় না মেনে ট্রাম্পের আগ্রাসী আচরণ ও উল্টো দিকে কিছু রিপাবলিকানদের ফল মেনে নেওয়ার বিষয়টি একে এমন পর্যায়ে নিয়ে গেছে—যেন তার শেষ নেই। গত বুধবার রাতের ঘটনা তার উদাহরণ। এদিন ট্রাম্প-সমর্থকেরা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা চালান। এ সময় কংগ্রেসের ভেতরে থাকা আইনপ্রণেতারা নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে কংগ্রেস খালি করে দেওয়া হয়। ওয়াশিংটনের পরিমণ্ডলে এখন অভ্যুত্থান-চেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো কথাবার্তা বেশি আলোচিত হচ্ছে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বাইরে কী হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটনের অনেকেরই যথেষ্ট মনোযোগ নেই।চীন মনে করছে যে, আমেরিকার গণতন্ত্র দুর্বল হলে তারা বিশ্বে প্রভাব খাটাতে পারবেন। এবং তাদের যে অর্থনীতি বিকশিত হতে থাকবে। আরেক সাবেক বিশ্ব শক্তি রাশিয়া এ ঘটনায় চুপ করে আছে। তারাত্ত চাচ্ছে যে আমেরিকার গণতন্ত্র দুর্বল হোক। সমাজতন্ত্র বিশ্বে শক্তিশালী হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code