সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে: বুলু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে প্রহসনের রায় প্রত্যাহারের দাবি’তে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন গত শুক্রবার (৪ আগস্ট) তারেক রহমান ও জুবাইদা রহমানের রায়ের পর মাত্র পাঁচ ঘণ্টার নোটিশে লক্ষাধিক মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। এর থেকে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কীভাবে আপনাদের পতনের জন্য প্রস্তুতি নিয়ে আছে। আর ২৮ জুলাই প্রায় ২০ লাখ মানুষ ঢাকায় এসেছে, বিক্ষোভ করেছে, বক্তব্য শুনেছে। এর মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনাদের পতনের জন্য উন্মুখ হয়ে আছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করবেন না। বাংলাদেশকে যদি আপনি বাঁচাতে চান তাহলে শেখ হাসিনা আপনি দেশি-বিদেশি বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে কীভাবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত নেন। তাহলেই বাংলাদেশ বেঁচে যাবে। এর বাইরে বাংলাদেশের বাঁচার আর কোনও রাস্তা নেই।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code