সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
নোয়াখালী’র বেগমগঞ্জ, সিলেট এমসি কলেজ, নারায়নগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ধর্ষন-নিপীড়ন বিরোধী জনতা’র ব্যানারে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ‘ধর্ষন-নিপীড়ন বিরোধী জনতা’র সমন্বয়ক এম হাসান শুভ’র সভাপতিত্বে ও ছাত্রনেতা এনামুল হাসান অনয়ের সঞ্চালনায় উক্ত মানব বন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর নেতা হারুন আল বারী, শিক্ষক তোফাজ্জল হোসেন হেলিম, অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, পলাশ মাজহার, উজ্জল রবিদাস, সাংবাদিক কমল সরকার, মোঃ রইছ উদ্দিন, সাংস্কৃতিক কর্মী ওবায়দুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, শতাব্দি দাস শুভ, কবি অনুপম ঘোষ, অভিনেতা রাজু খান, ছাত্রনেতা আলী আশরাফ আবির, অর্ক দত্ত, প্রীতিলতা ব্রিগেড নেত্রী নাঈমা জাহান চৌধুরী প্রীতি, মেহেদী হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, শিক্ষার্থী সাগর আহম্মেদ প্রমুখ। এ সময় বক্তারা সংক্ষোভ প্রকাশ করে বলেন বাংলাদেশে ধর্ষন-নিপীড়নের যে সংস্কৃতি দাঁড়িয়েছে তা অবিলম্বে দল-মত নির্বিশেষে সামাজিক আন্দোলন ও বয়কটের মধ্য দিয়ে সমূলে ধ্বংস করে মা-বোনদের জন্য একটি নিরাপদ সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code