সিরাজগঞ্জে গৃহহীনদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

॥ সিরাজগঞ্জ ॥
কাটাখালের দুই পাড়ের বসবাসকারীদের পুর্নবাসন না করে নতুন ভাবে অবৈধ উচ্ছেদ বন্ধ করো এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের মিরপুর হায়দারপাড়া, চররায়পুর, রামগাঁতী ও রেলওয়ে কলোনীর গৃহহীন মানুষেরা।
বুধবার সকাল ১০টায় বাজার স্টেশন স্বাধীনতা চত্বরে ১৫নং ওয়ার্ডের মিরপুর হায়দারপাড়ার ভূমিহীন জনসাধারণের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, প্যানেল মেয়র-২ রোমানা রেশমা, মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন শিশির, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা রুবেল আহমেদ, সুজন সেখ, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু শেখ, হায়দারপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুল করিম, বকুল শেখ, এরশাদ আলী, জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসনা ভানু রুমা প্রমুখ।
বক্তাগণ বলেন, কাটাখালি খনন কাজের নিয়োজিত ঠিকাদারগণ পানি উন্নয়ন যোগসাজশে খনন কাজ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এতে প্রায় এক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ছে।
বক্তাগণ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাক এটা আমরা কামনা করি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী আমাদের এখানে বসবাসের সুযোগ করে দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড কাঠা খালী খনন করে কাটা খালির সৌন্দর্য্য বৃদ্ধির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমাদেরকে পুনবার্সন করে কাটা খালীর সৌন্দর্য্য বৃদ্ধি করা হোক এটাই আমাদের দাবী। এই স্বল্প সময়ে আমরা কোথায় যাবো। আমরা সকলেই নি¤œ পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি। তাই আমাদের পুনর্বাসন করে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাক সরকারের নিকট এটাই আমাদের জোর দাবী। ১৫নং ওয়ার্ডের মিরপুর হায়দারপাড়া, চররায়পুর, রামগাঁতী ও রেলওয়ে কলোনীর গৃহহীন শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code