সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক :

Manual8 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। গত শনিবার উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দিন।

Manual3 Ad Code

গতকাল রোববার রাতে তিনি বলেন, ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন।

Manual5 Ad Code

গোলাপগঞ্জের স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার ঘোগারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।

মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন।

Manual8 Ad Code

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু সাংবাদিকদের বলেন, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন প্রবাসী এক মাওলানা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code