সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

সোলেমান হোসেন চুন্নু -সিলেট ব্যুরো চীফ: কানাইঘাট পৌর বিএপির সভাপতি ও দীঘিরপার (বর্তমানে সাতবাক) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মরহুম ইফজালুর রহমান আজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী হিসেবে দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কোন ভাবেই পুরন হবার নয়।

Manual3 Ad Code

জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code